সারাদেশ

জুয়ার আসর থেকে মেম্বারসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অভিযোগে ইউপি সদস্য এমাজ উদ্দিন (৫০) ও অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ বিমল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও টাকা জব্দ করা হয়। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার কাটলা ইউনিয়নের শাখা যমুনানদীর পাড় এলাকায় জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১৮ জুলাই) সকালে মামলার পর তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার এমাজ উদ্দিন ২নং কাটলা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য এবং উত্তর কাটলা এলাকার ছফির উদ্দিনের ছেলে ও শ্রী বিমল চন্দ্র (৬৫) একই ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর এলাকার বিনোদ চন্দ্র সরকারের ছেলে। তিনি কাটলা ইউনিয়নের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ।

থানার উপ-পরিদশক (এসআই) নূরে আলম সিদ্দিক বলেন, প্রতিদিন সন্ধ্যার পর বেশকিছু মানুষ নিয়ে যমুনা নদীর তীরে জুয়ার আসর বসছে। শনিবার সন্ধ্যার পর সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ইউপি সদস্য এমাজ উদ্দিনসহ সঙ্গীরা জুয়া খেলছিলেন। এসময় পুলিশ ইউপি সদস্য এমাজ উদ্দিন ও সাবেক গ্রাম পুলিশ শ্রী বিমল চন্দ্রকে গ্রেফতার করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা