সারাদেশ

হবিগঞ্জে মা-মেয়ে হত্যার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে।

রোববার (১৮ জুলাই) ভোরে র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে ১৮ই মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার এবং তার মেয়ে পূজা দাসকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের স্বামী সন্দীপ দাস বাদী হয়ে বাহুবল থানায় একটি হত্যা মামলা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা