সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীকে কুঁপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কুদ্দুম মিয়া (৩৫) নামের এক প্রবাসীকে কুঁপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তার কাছ থেকে দেড়লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৮ জুলাই) দিবাগত রাতে ঘাটুরা মেডিক্যালের পাশে মিলন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুদ্দুস মিয়া সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের হরিনাদি এলাকার মৃত মো. পাঞ্জাব আলীর ছেলে। তিনি সৌদি আরবে ব্যবসা করেন।

হাসপাতাল ও আহতের পরিবার সূত্রে জানা যায়, গরু কিনার জন্য নাটাই বড়তলী বাজারে যায় কুদ্দুস। বাজারে গরুর দাম চওড়া হওয়ায় তার গরু কেনা হয়নি। পরে রাতে বাড়িতে ফেরার সময় ঘাটুরা কাজীবাড়ির মৃত কাজী মুক্কাদ্দেসের ছেলে কাজী কায়েস মিলন বাজার এলাকায় আরও ২-৩ লোক নিয়ে কুদ্দুসের উপর হামলা করেন। ওই সময় কুদ্দুসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুঁপিয়ে রক্তাক্ত করেন তারা। তার কাছ থেকে দেড়লাখ টাকা, আংটি-গলার চেইন ও মোবাইলটি ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে কুদ্দুস হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন৷

আহত কুদ্দুস জানান, গত চারবছর আগে জমি রেজিস্ট্রি করাতে গিয়ে কাজী কায়েসের সাথে কুদ্দুসের পরিচয় হয়। তার সাথে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নেই। কি কারনে তার সাথে এমন আচরণ করেছে তা বলতে পারেন না। তিনি সঠিক বিচারের দাবি করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে সূত্রে জেনেছি মিলন বাজার এলাকায় এক প্রবাসীকে কুঁপিয়েছে । ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত কুদ্দুসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা