সারাদেশ
মাদরাসা বন্ধ

‘আল্লাহর অসন্তুষ্টিতে বাড়ছে করোনা’

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: করোনায় দেশে মাদরাসাগুলো বন্ধ থাকায় আল্লাহ ‘অসন্তুষ্ট’তে করোনা বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, আল্লাহর এই ‘অসন্তুষ্টির’ জন্যই দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে।

রোববার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর চাঁদমারীতে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমবলেন, দেশের মাদরাসাগুলো বন্ধ করে দেয়ায় সেখানে কোরআন তেলাওয়াত-দোয়া হচ্ছে না। এ কারণে আল্লাহ অসন্তুষ্ট হওয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সমালোচনা করে তিনি বলেন, স্কুল বন্ধ রেখে জাতিকে মূর্খ করে ফেলছে সরকার।

তিনি বলেন, একটি মূর্খ জাতি সৃষ্টির চেয়ে করোনায় মৃত্যুবরণ করা শ্রেয়। শিশুরা খেলার মাঠ, হাটবাজার সর্বত্র যেতে পারলেও তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে একটি মূর্খ জাতি সৃষ্টি করার দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে সরকারের।

এ সময় দলটির নেতারা জানান, ঈদুল আযহার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া না হলে‘বড় আন্দোলন’ গড়ে তুলবেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ নাসির আহমেদ কাওছার, মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, আবদুল্লাহ আল মামুন টিটুসহ আরও অনেকে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা