সারাদেশ

পটুয়াখালীতে সেন্ট্রাল অক্সিজেন চালু হয়েছে

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মেনিপোল পদ্ধতিতে সেন্ট্রাল পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হয়েছে। রোগীরা এখন প্রয়োজনমতো অক্সিজেন নিতে পারছেন।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা পরিস্থিতিতে সব থেকে বেশি প্রয়োজন হয় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ। তবে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এতদিন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো। এতে করে রোগীরা সার্বক্ষণিক অক্সিজেন সেবা থেকে বঞ্চিত হতেন।

এ অবস্থায় কয়েক মাস আগে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে অনুযায়ী হাসপাতালের সব ইউনিটে পাইপ লাইন স্থাপনসহ অন্যান্য কাজ শুরু হয়। তবে কাজের গতি কিছুটা ধীরগতি হওয়ায় এখনও চলছে পাইপ লাইন স্থাপনের কাজ। এমন পরিস্থিতিতে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় এবং করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে মেনিপোল পদ্বতিতে পাইপ লাইনে অক্সিজেন সরবারাহ করা হচ্ছে। ফলে করোনা রোগীরা এখন সহজেই অক্সিজেন নিতে পারছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ডি ব্লকের দ্বিতীয় তলায় ৮০টি বেড নিয়ে বর্তমানে করোনা ইউনিট চালু রয়েছে এর পাশেই পাঁচটি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। তবে ভেন্টিলেটর, মনিটর সহ অন্যান্য যন্ত্রপাতি না থাকায় এখনও আইসিইউ সেবা চালু হয়নি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. লোকমান হাকিম জানান, সাময়িক সময়ের জন্য ৪৭টি অক্সিজেন সিলিন্ডারকে সংযুক্ত করে সেন্ট্রাল পাইপ লাইনের মাধ্যমে আপাতত আইসিইউ এবং করোনা ইউনিটে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

সাননিউজ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা