সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ভূমিধস, নিহত ২১ 

নিজস্ব প্রতিনিধি: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জিয়ানে ভূমিধসে নিহত ২১ জন। এ ঘটনায় নিখোঁজ ৬ জন।

রোববার (১২ আগস্ট) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দাবানলে নিহত বেড়ে ৮৯

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) আগে ২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছিল। এছাড়াও ১৮ জনের মৃত্যু হয় বা নিখোঁজ হয়েছে বলে জানানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ১ টি গ্রামের কর্দমাক্ত রাস্তার পাশে ভাঙা গাছ এবং ধ্বংসস্তূপ পড়ে আছে। বাড়িঘর অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছেন, ভূমিধসে ২ টি বাড়ি ধ্বংস ও ৯০০টি পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

আরও পড়ুন: ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলা

চলতি সপ্তাহে চীনে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন খানুনের কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে। টাইফুনটি জাপান ও দক্ষিণ কোরিয়ার কিছু অংশকে আঘাত হেনেছে। গত শুক্রবার রাতে চীনের উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে টাইফুনটি আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে।

সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিংয়ের আনশাসহ নিম্নাঞ্চলীয় শহরগুলিতে বৃষ্টি বন্যার ঝুঁকি তৈরি করেছে। ঐ এলাকা থেকে ১৭ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। লিয়াওনিংয়ে শনিবার রাতে ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা