স্বাস্থ্য

অনুমতি পেল সেন্ট্রাল হসপিটাল

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সেন্ট্রাল হসপিটালে আইসিইউতে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত, সেবাদানকারী সকল বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম প্রদর্শনসহ ৬ শর্তে অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউসহ অন্যান্য সকল কার্যক্রম চালুর অনুমতি পেলো।

আরও পড়ুন: রামেকে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রায় ২ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটিকে এই অনুমোদন দিয়েছে ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) ডা.মো. হাবিবুল আহসান তালুকদার স্বাক্ষরিত ১ চিঠিতে সেন্ট্রাল হসপিটালকে এই অনুমতি দেন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১ বছর সকল কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। ৬ নির্দেশ পালনে ব্যত্যয় ঘটলে হাসপাতাল পরিচালনায় বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৮৪৪

যে ৬ শর্ত দেওয়া হয়েছে:

১) সেন্ট্রাল হাসপাতালে কনসালট্যান্সি সেবাদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের নাম, বিশেষজ্ঞ সেবার বিষয় এবং সেবা মূল্য উল্লেখ করে তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করতে হবে।

২) হাসপাতালে সেবা নিতে আসা সব রোগীর সিরিয়াল এবং বিশেষজ্ঞ সেবার তথ্যের জন্য হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন তথ্যকেন্দ্র থাকতে হবে।

৩) আইসিইউতে প্রতিদিনই ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৪) এনআইসিইউতে ২৪ ঘণ্টা ৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৫) আগামী এক বছর সিজারিয়ান সেকশন, নরমাল ডেলিভারির সব তথ্য প্রতি মাসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

৬) আগামী এক বছর প্রতি মাসে আইসিইউ এবং এনআইসিইউতে ভর্তি রোগীর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে।

আরও পড়ুন: মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩৯

উল্লেখ্য, গত জুন মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণার বলি হয়ে নবজাতকের মৃত্যু এবং প্রসূতি মাহবুবা রহমান আঁখির মৃত্যুঝুঁকিতে পড়ার ঘটনায় হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ দেয়।

একইসাথে গাইনি বিভাগের অধ্যাপক ডা. সংযুক্তা সাহাও হাসপাতালটিতে আর বিশেষজ্ঞ চিকিৎসা দিতে পারবেন না বলেও জানানো হয়েছিলো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা