ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

কে এই আনোয়ারুল হক কাকার?

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে দেশটির নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, নিহত ৬

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পরামর্শে মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ার তিন দিন আগে (৯ আগস্ট) পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ (এনএ) ভেঙে দেওয়ার পর দেশটিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দেশটিতে এক বৈঠক শেষে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও জাতীয় পরিষদের (এনএ) বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ।

পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য আনোয়ারুল হক কাকারকে দেশটির নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

আনোয়ারুল হক কাকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট প্রদেশ বেলুচিস্তানের অধিবাসী। বেলুচিস্তানের একজন প্রভাবশালী রাজনীতিক ব্যক্তিত্বও তিনি।

২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাকার সিনেট সদস্য নির্বাচিত হন। দেশটির অত্যন্ত সক্রিয় একজন রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি আছে। তিনি দেশটির সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হওয়ার আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনীতির সাথে জড়িত থাকলেও কাকারকে দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী হিসাবে বিবেচনা করা হয় বলে জিও নিউজকে এক মন্তব্যে বলেছেন পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হামিদ মীর।

আরও পড়ুন: দাবানলে জ্বলছে মাউই, নিহত বেড়ে ৮০

বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এই আইনপ্রণেতা পশতুন জাতিগোষ্ঠীর কাকার উপজাতির সদস্য জানিয়ে হামিদ মীর বলেন, যে কারণে তিনি পশতুন ও বালুচ— উভয় গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করেন।

দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথেও আনোয়ারুল হক কাকারের ভাল সম্পর্ক রয়েছে।

২০০৮ সালে কাকার রাজনৈতিক দল কিউ-লীগের টিকিটে কোয়েটা থেকে জাতীয় পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী আনোয়ারুল হক কাকার বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।

আরও পড়ুন: নাইজেরিয়ায় মসজিদ ধসে নিহত ৭

তিনি দেশটির সিনেটের পররাষ্ট্র ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সিনেটের ব্যবসা উপদেষ্টা কমিটি, অর্থ ও রাজস্ব, পররাষ্ট্র এবং বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।

২০১৮ সালে সিনেটে বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতার দায়িত্বও পালন করেন কাকার। পাঁচ বছর মেয়াদের জন্য দলটির সংসদীয় নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি।

কিন্তু পাঁচ মাস আগে দলটি নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, যার ফলে তার স্থলাভিষিক্ত হন নতুন নেতা। সূত্র: ডন, জিও নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা