আন্তর্জাতিক

ইংলিশ চ্যানেলে নৌকাডুবি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ইংলিশ চ্যানেলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ারুল হক

শনিবার (১২ আগস্ট) এ নৌ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, সেখানে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

ফ্রান্সের সানগেত্তে শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার ভোর ৬টায় বিশাল উদ্ধার অভিযান শুরু করেন তারা। ওই সময় একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেছেন, ‘এসব নৌকার কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। উদ্ধারকারীরা দুর্ভাগ্যবশত উপকূলীয় শহর সেনেগাত্তের কাছে মরদেহ পায়।’

আরও পড়ুন : দাবানলে জ্বলছে মাউই, নিহত বেড়ে ৮০

ফ্রান্স ও ব্রিটেনকে বিভক্ত করা ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌ রুট। আর এ কারণে এখানে ছোট নৌকা দিয়ে পারাপারের বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ। মানবপাচারকারীরা শরণার্থীদের এসব ছোট নৌকায় তুলে দেন। মাঝে মাঝে এসব নৌকা সমুদ্রের বিশাল ঢেউয়ের মুখে পড়ে।

একজন উদ্ধারকারী রয়টার্সকে জানিয়েছেন, তারা যখন উদ্ধারে যান তখন দেখতে পান ডুবে যাওয়া নৌকাতে অনেক মানুষ ছিলেন। তাদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা