সারাদেশ

জমি নিয়ে বিরোধে থাকায় কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর গোদাগাড়ীতে প্রকাশ্যে তসলিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

বুধবার (১৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সোনাদিঘী আদারপাড়ায় এ ঘটনা ঘটে। ওই প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তসলিম উদ্দিনের ছেলে নয়ন (২২)। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তসলিম উদ্দিনের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাছাড়া বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।

ধারণা করা হচ্ছে, হাসুয়া কিংবা ধারালো দেশীয় কোনো অস্ত্রের কোপে মারা গেছেন তসলিম উদ্দিন। তার ছেলেকেও কোপানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের কথা মতে ওসি জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবদুল কাদেরের সঙ্গে তসলিম উদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার এক আত্মীয়র দাফন শেষে ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি।

এ সময় বাড়ির সামনে পেয়ে প্রতিপক্ষ তাদের আটকে দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা ও ছেলেকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। উপজেলা হাসপাতালে নেওয়ার পর মারা যান তসলিম। আহত অবস্থায় তার ছেলে নয়নকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা