সারাদেশ

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

খাগড়াছড়ি প্রতিনিধি

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে লক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের আওতাধীন এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙা সেনা জোনের আওতাধীন বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, সার্জারী, ডায়াবেটিস ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেন।

ঢাকা থেকে আসা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ডা: আব্দুল জলিল, গাইনি বিশেষজ্ঞ ডা: কামরুন্নাহার ডলি, সার্জারি বিশেষজ্ঞ ডা: নার্গিস আক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডা: মেজর রায়হান, মেডিসিন বিশেষজ্ঞ ডা: ক্যাপ্টেন রাফিউল, ডায়াবেটিস, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

মাটিরাঙা সেনা জোনের উদ্যাগে পৌরসভা ও সদর ইউনিয়ন এবং বাইল্যাছড়ি রাবার বাগান এলাকার অসহায় দুঃস্থ প্রায় ৭ শতাধিক পাহাড়ী-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শসহ ওষুধ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল পিএসসি পিএসসি, মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার জেডএসও মেজর মো.সামিউল হক,সহ পদস্থ সামরিক কর্মকর্তা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা রোগী, গণমাধ্যমকর্মীরা।

মাটিরাঙ্গা সেনা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা আমাদের দায়িত্বের অংশ। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

মন্দির মন্দির ঘুরে এতিমদেরকে নতুন টাকা উপহার চেয়ারম্যান প্রার্থীর

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গ উৎসবে আশরাফুল ইসলাম...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

চিকিৎসক সংকট ও তদারকির অভাবে অকেজো বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্র

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা উপ-স্বাস্থ্য ক...

‘আগামী তিন দশকেও দিল্লির মসনদে ফিরতে পারবে না কংগ্রেস’

ভারতের রাজনীতিতে আগামী ত্রিশ বছরও কংগ্রেস দলের পুনরুত্থানের কোনো সম্ভাবনা দেখ...

কোমোর কাছে ইউনাইটেডের বড় বিপর্যয়

ইউরোপের ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম কালো রাত পার করল ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা