সারাদেশ

ঈদুল আজহা উপলক্ষ্যে লঞ্চ ধোয়ামোছায় ব্যস্ত শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শিথিল করে ঈদুল আজহা উপলক্ষ্যে ২৩ দিন বন্ধ থাকার পর ১৫ জুলাই থেকে সারাদেশে ট্রেন ও লঞ্চসহ শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। এ কারণে পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলো চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। লঞ্চগুলো ধোয়ামোছায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি লঞ্চের নিয়মিত সার্ভিসিং কাজও করতে দেখা গেছে।

বুধবার (১৪ জুলাই) সকালে পটুয়াখালী লঞ্চঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

লঞ্চঘাট সূত্রে জানা গেছে, ১৫ জুলাই ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে তিনটি ডবলডেকার লঞ্চ ছেড়ে আসবে। এগুলো হলো- এম ভি সুন্দরবন ১৪, এম ভি প্রিন্স আওলাদ, এম ভি ছত্তার খান।

এছাড়া পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে চারটি ডবলডেকার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে। এগুলো লো- এম ভি কুয়াকাটা-১, এম ভি প্রিন্স কামাল-১, এম ভি কাজল-৭ এবং প্রিন্স অব রাসেল-৪।

পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মহিউদ্দিন খান জানান, লঞ্চঘাটে এবং লঞ্চগুলোতে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আইন অমান্য করলে লঞ্চ মালিক এবং শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে ক্ষেত্রে অভিযুক্ত লঞ্চের রুট পারমিটও বাতিল হতে পারে বলেও জানান তিনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা