সারাদেশ

ঢামেককে ৪০০ ফ্যান উপহার দিলেন বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪শ ফ্যান উপহার দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো। প্রতিটি ফ্যান ৫৬ ইঞ্চি।

সোমবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালের সভাকক্ষে পরিচালকের হাতে এই উপহার তুলে দেন প্রতিষ্ঠানটির জেনারেল ডিরেক্টর।

সভাকক্ষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমাদের হাসপাতালে বছরে ৩শ টির মত ফ্যান বিকল হয়ে পড়ার পরে পাল্টাতে হয়। এজন্য আমি নিজেই ৪শ ফ্যান দেওয়ার জন্য বেক্সিমকো ফার্মার এক কর্মকর্তাকে মেইল করি। মেইল করার ১ সপ্তাহ পরপরই তারা আজকে এই ফ্যান দিয়েছে।

তিনি বলেন, ৯০ শতাংশ রেফার্ড করা রোগী আমাদের এই হাসপাতালে আসে। তাদের চাপ সব সময়ই আমাদের হাসপাতালে থাকে। গরমের রোগীরা অস্থিরতার মধ্যে থাকে। নিজেরা ছোট ছোট টেবিল ফ্যান কিনে ব্যবহার করেন। সেজন্য আমরা এই ফ্যানগুলো জোগাড় করছি। ৫৬ ইঞ্চির র‌্যাংগস ৪শটি ফ্যান বেক্সিমকো হাসপাতালকে দিয়েছন।

সভাকক্ষে বেক্সিমকো ফার্মার জেনারেল ম্যানেজার কাজী নুরুল হক বলেন, গতবছরের মার্চে করোনার পাদুর্ভাবের শুরু থেকে হাসপাতালগুলোতে পিপিই দেওয়া শুরু করি। এরপর আরো বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়েছি। তারই ধারাবাহিকতায় হাসপাতালের রোগীদের স্বার্থে ফ্যানগুলো দিতে পেরে আমরাও গর্বিতবোধ করছি। ভবিষ্যতে ও হাসপাতালগুলোতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা