সারাদেশ

লালমনিরহাটে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ছয় দিনের ব্যবধানে দুইজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রবিবার (১১ জুলাই) বিকালে ওই উপজেলার বড়খাতা এলাকায় সেলিম সম্রাট নামে এক সাংবাদিক হামলার শিকার হন। এরআগে গত মঙ্গলবার (৬ জুলাই) আনন্দ টেলিভিশনের সাংবাদিক রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।

এ দিকে সাংবাদিকের ওপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টা সময় নিয়েছেন হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম।

সাংবাদিকরা জানান, সৃষ্টি টেলিভিশন নামে একটি অনলাইন টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি সেলিম সম্রাট রবিবার বিকালে বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে যায়। এ সময় ওই এলাকার আব্দুর রহমানের ছেলে তাইজুল ইসলাম মুকুটসহ কয়েকজন তাকে মারধর করেন। পরে স্থানীয় ওই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এর আগে গত মঙ্গলবার বড়খাতা জোরাপুকুর এলাকায় আনন্দ টেলিভিশন রকিবুল হাসান রিপনও হামলার শিকার হন।

মাত্র ছয় দিনের ব্যবধানে একই এলাকায় দুইজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গত রবিবার রাতে সাংবাদিকরা হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলমের দেখা করেন।

এ সময় ওসি সাংবাদিকদের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধা প্রেসক্লাবের সম্পাদক নুরল হক জানায়, পুলিশ আমাদের কাছে ২৪ ঘণ্টা সময় চেয়েছেন আমরাও ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা