সারাদেশ

চিঠি লিখে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে চিঠি লিখে ফাঁস দি‌য়ে আত্মহত্যা করেছেন কারিমুল আলম (২৫) নামে এক যুবক।

সোমবার (১২ জুলাই) সকালে বাকেরগঞ্জে উপজেলার থানার সামনে এ ঘটনা ঘটে। মিনিস্টার শোরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বা‌কেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আলাউ‌দ্দিন মিলন ব‌লেন, কারিমুল আলম শোরুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক‌রে। এ সময় দোকানের ভেতরে টেবিলের ওপর থেকে তার লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটটি শোরুমের ম্যানেজারের কাছে লেখা হয়েছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘আমার আবেগের দাম কেউ দিলো না। এত কষ্ট নিয়ে জীবনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আমাকে মাফ করে দিয়েন সাজ্জাদ ভাই (শোরুম ম্যানেজার)। মৃত্যুর পরে লাশটি আমার পরিবার থেকে দাবি করা হলেও তাদের দিয়েন না। আমার লাশ মেডিকেলে দান করে গেলাম।’

শো রুমের ম্যানেজার সাজ্জাদ জানান, দুই মাস আগে কারিমুল আলম সেলসম্যান হিসেবে বাকেরগঞ্জ থানা সংলগ্ন মিনিস্টার শোরুমে কাজ শুরু করেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকানে এসে দেখেন, সাটার ভেতর থেকে বন্ধ। পরে তিনি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

তার বা‌ড়ি ব‌রিশাল নগরীর ভা‌টিখানা এলাকায়, তার বিস্তা‌রিত প‌রিচয় পাওয়া যায়‌নি। তার লাশ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

আলোচিত কলেজছাত্র রাকিব হত্যা: মূল আসামি গ্রেপ্তার

রাজধানীর বহুল আলোচিত কলেজছাত্র রাকিব ইসলাম হত্যা ম...

গোল ও অ্যাসিস্টে স্মরনীয় বিদায় মহাতারকা মেসির

আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ক্যারিয়ারের আরেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা