সারাদেশ

রাজনগরে চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ছালেক মিয়া নামের চেয়ারম্যান বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।তিনি সরকারি টাকা ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল।

তিনি জানান, গত ১১ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান ছালেক মিয়া ইউনিয়ন পরিষদের নামে অধিগ্রহণকৃত ভূমিতে নির্মিত কামারপট্টি টিনশেড প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা ব্যয় করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে এর জবাব দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে স্থায়ী করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

ছালেক আহমদ মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন তিনি।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা