সারাদেশ

সিরাজগঞ্জে ২০০ গাঁজার গাছসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২শ গাঁজার গাছসহ আতিক জামান ডেভিড সরকারকে (৪১) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২।

রোববার (১১ জুলাই) রাতে উল্লাপাড়ার সলপ রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার ভদ্রকোল পশ্চিমপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে। তিনি পঞ্চক্রোশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১২ জুলাই) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার সলপ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পার্শ্বে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গাঁজার গাছসহ মাদক কারবারি ডেভিট সরকারকে আটক করা হয়। মামলার পর তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি জানায়, ডেভিড সরকার রেলওয়ের পরিত্যক্ত একটি জায়গা লিজ নিয়েছেন। ওই পরিত্যক্ত জায়গাটিতেই ভাং গাছ হয়েছিল। গাছগুলো সে রোপণ করেনি। মূলত এ গাছগুলো বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে। ষড়যন্ত্র করেই তাকে আটক করা হয়েছে বলে দাবি করেন।

সাননিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা