সারাদেশ

নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান 

নিজস্ব প্রতিনিধি, : নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় ঘিরে রাখা বাড়িটিতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে দুইটা ৫০ মিনিটের দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম, রিমোট কন্ট্রোল উদ্ধার করা হয়েছে। তবে ভেতরে কোনো বোমা পাওয়া যায়নি।

অভিযান শেষে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানায়, আমাদের একটি টিম তিন দিন আগে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। বারেকের তথ্য অনুযায়ী আমাদের একটি টিম রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে।

তিনি জানান, নাইম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সদস্য। তিনি বোমা বানান এবং বোমা তৈরির প্রশিক্ষকও বটে। সে এখানে পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন।

যে বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি, সেই বাসায় তিনি সপরিবারে থাকতেন। কয়েকদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন এবং তিনি একা একা বোমা তৈরির সরঞ্জাম নিয়ে বোমা তৈরি করছিলেন।

সিটিটিসি প্রধান বলেন, আমরা এখানে কোনো কমপ্লিট বোমা পাইনি। বোমা তৈরির সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি আমরা। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে সন্ধ্যা থেকে জেলার আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকার একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি। পরে রাত সাড়ে দশটার দিকে অভিযান শুরু হয়। বম্ব ডিজপোজাল ইউনিট তিনটি বোমা নিষ্ক্রিয় করে এবং একজনকে গ্রেফতার করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা