সারাদেশ

বাড়ির সীমানা নিয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সালিশি বৈঠকে শাহ ফয়সাল (৩৫) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা।

রোববার (১১ জুলাই) বিকেলে এ ঘটনাটি ঘটেছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলেন, জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের ময়না মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির মোশাহিদ মিয়ার সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।
বিষয়টি মীমাংসার লক্ষ্যে বিকেলে গ্রামে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সার্ভেয়ার দিয়ে বাড়ির সীমানা মাপার সময়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে ময়না মিয়ার ছেলে শাহ ফয়সলকে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা