সারাদেশ

পেট্রোল পাম্পে আগুন, পুড়েছে পাঁচটি বাস

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার ফিলিং স্টেশনে রাখা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের একাংশে রাখা যাত্রীবাহী পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়।

রবিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার শাহ আলম জানান, লকডাউনের কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের বেশ কয়েকটি বাস রাখা ছিল। বিকাল ৪টায় হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। এ সময় পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আমরা ৯৯৯-এ কল করি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের দুইটি ও চান্দিনার দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরই মধ্যে পাঁচটি খালি বাস আগুনে পুড়ে যায়। কুমিল্লা ফায়ার সার্ভিসের উপপরিচালক শরফুদ্দীন জানান, চারটি ইউনিটের এক ঘনটার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পাঁচটি বাস ভস্মীভূত হয়েছে।

ধারণা করা হচ্ছে, বাসের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা