সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবির মাঝিনা এলাকায় বিভিন্ন পরিবহনের যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে কালাই থানার উপ-পরিদর্শক (এসআই) রাফি হাসান (২৬) নামের পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রোববার (১১ জুলাই) পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

আটাপুর ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় এসআই রাফি হাসান পাঁচবিবি থানা এলাকার হিলি-চাঁনপাড়া সড়কে বিভিন্ন পরিবহন থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলছিলেন। একসময় সিএনজি আটকিয়ে এক যাত্রীকে হাতকড়া পরিয়ে টাকা দেয়ার কথা বলেন। এ ঘটনা স্থানীয়রা পাঁচবিবি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, কালাই থানার এসআই পাঁচবিবি থানা এলাকায় সাদাপোশাকে সিএনজি চেক করছিলেন এটিই অপরাধ। থানা এলাকায় ঢুকলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। খবর পেয়ে এসআই রাফিকে আমাদের জিম্মায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্ম এলাকার বাইরে গিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কাজ করায় ও প্রাথমিকভাবে অভিযুক্ত অপরাধ প্রমাণিত হওয়ায় রাতেই এসআই রাফিকে প্রত্যাহার করা হয়। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে বিভাগীয় তদন্ত করে তাকে শাস্তির আওতায় আনা হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা