সারাদেশ

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণে এলারুস হেমরম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।

রোববার (১১ জুলাই) দুপুরে উপজেলার কানাগাড়ী বাজারের অজিত মেম্বারের চাতালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত এলারুস হেমরম উপজেলার বুলাকীপুর গ্রামের মৃত চুন্নু হেমরমের ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, চাতালের ধান সিদ্ধ করার বয়লারের নিচে চুলায় ধানের তুষ দিচ্ছিল। দুপুর দেড়টার দিকে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে এলারুসের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

রামলীলা ময়দানের সমাবেশে বর্ণিল মিছিল, আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রদর্শন

গতকাল রোববার কনট প্লেস ও মিন্টো রোডের সংযোগস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা