সারাদেশ

করোনায় মৃতের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই মফিজুরের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রোববার (১১ জুলাই) গভীর রাতে রাতে সাতমাইল বাজারে অবস্থিত জনতা টেড্রার্স নামের সার ও কীটনাশকের দোকানে এ চুরি ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে নগদ অর্থ ও হিসাবের খাতাপত্র নিয়ে যায় চোর।

একমাত্র উপার্জনের মানুষটির মৃত্যুর শোক সইতে না সইতে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। পরিবারের ধারণা, পাওনা টাকা আত্মসাৎ করতে হিসাবের খাতাপত্র চুরি করেছে একটি মহল। এ ঘটনায় পুলিশ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছে।

এ ঘটনায় নিহতের ভাই বাগআঁচড়া শেখ আফিল উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক আতিয়ার রহমান থানায় অভিযোগ করেছেন।

দোকানে থাকা সিসি ক্যামেরা থেকে চুরির ভিডিও চিত্র সংগ্রহ করেছে পুলিশ। ভিডিও চিত্রে দেখা যায়, এক যুবক দোকানের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করছে।

এর আগে ৩ জুলাই মফিজুর ও দুদিন পর ৫ জুলাই তার যমজ বোন আশুরা বেগম করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মফিজুর রহমানের বড় ভাই শফিকুল ইসলাম জানান, মফিজুর এলাকার বড় সার ও কীটনাশক ব্যবসায়ী ছিলেন। ধারণা মতে, তার প্রায় ৩ থেকে সাড়ে তিন কোটি টাকার মতো মানুষের কাছে পাওনা ছিলো। কেউ না কেউ পাওনা টাকা পরিশোধ না করার চক্রান্ত হিসেবে এই চুরির ঘটনা ঘটাতে পারে। পুলিশে অভিযোগ করা হয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে।

শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল ফরিদ জানান, গত এক সপ্তাহের সিসি ক্যামেরার ভিডিও চিত্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেছে পুলিশ। এখন অপরাধী শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা