সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ১৭ ভারতীয় গরু জব্দ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ টাস্কফোর্সের অভিযানে ১৭ ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। রোববার (১১ জুলাই) বিকেলে গরুগুলো জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৪ লাখ টাকা।

সোমবার (১২ জুলাই) সকালে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি ৫৯ ব্যাটালিয়ন গোমস্তাপুর এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আনসার সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অংশ নেয়।

টাস্কফোর্স গোমস্তাপুর পাকা রাস্তার উপর থেকে ৪৯ গরু আটক করে। পরে টাস্কফোর্স পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার নজির ১৭ গরু ভারতীয় হিসেবে নির্ণয় করে কাস্টমের মাধ্যমে বিক্রির নির্দেশনা দেন।বাকি ৩২টি মালিকদের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত ১৭টি গরুর আনুমানিক ৩৪ লাখ টাকা বলে জানানো হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা