সারাদেশ

সৈয়দপুরে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চলমান লকডাউনের কারণে কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা (জিআর) বিতরণ করা হয়েছে।

সোমবার (১২জুলাই) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় এক হাজার অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম। আরও উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী, ইউপি সদস্য ইলিয়াছ আলী, চেয়ারম্যানের সহকারী মোহাইমিনুল ইসলাম ঝন্টু প্রমুখ। এসময় খাদ্য সহায়তা হিসেবে বিতরণ করা হয় চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল আধা কেজি, মসুর ডাল ১ কেজি ও লবণ ১ কেজি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, করোনার কারণে অটো-রিকশা ও ভ্যান চালকরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। সে কারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম জানান, চলতি লকডাউনের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষের তালিকা করে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা