সারাদেশ

চুয়াডাঙ্গায় শনাক্তে রেকর্ড, ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙে গেছে চুয়াডাঙ্গায়। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ ছাড়াও শনিবার (৩ জুলাই) থেকে রোববার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ও উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম।

তিনি জানান,শনিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৪১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৪০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩০, আলমডাঙ্গায় ২৮, দামুড়হুদায় ৩৬ এবং জীবননগরের ৪৬ জন রয়েছেন।

করোনায় মারা যাওয়া দুজন চুয়াডাঙ্গা সদরের, একজন দামুড়হুদা এবং একজন আলমডাঙ্গার বাসিন্দা। এর মধ্যে আলমডাঙ্গার বাসিন্দা কুষ্টিয়ার একটি হাসপাতালে মারা যান। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন ছিলেন। দুজন উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৯৯ জনের এবং জেলার বাইরে ১৬ জনের।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

কাশ্মিরে পাকিস্তানি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তান অধিকৃত কাশ্মিরের মুজাফফরাবাদ এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি এমআই-১৭...

ছোটবেলায় তো আমি নিজেকে ছেলে মনে করতাম: অপু বিশ্বাস

নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তবে ছোটবেলায় রূপালী পর্...

১০০ দিনের কর্মসূচি ফ্যাসিবাদী ধারার সম্প্রসারণ: জামায়াত নেতা আযাদ

সরকারের বর্তমান ১০০ দিনের কার্যক্রমকে পূর্ববর্তী কর্তৃত্ববাদী শাসনের ধারাবাহি...

১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের 

দেশের জ্বালানি চাহিদা পূরণে আগামী জুন-আগস্ট ২০২৬ সময়ের জন্য প্রায় ১৭ হাজার ৩৩...

অতিরিক্ত চিনি কি ক্ষত শুকাতে দেরি করে?

“চিনি কম খান, ক্ষত দ্রুত সেরে উঠবে”—এই কথাটি অনেকেই শুনে থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা