সারাদেশ

ঘণ্টা ব্যবধানে দাদা-নাতির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : মাত্র এক ঘণ্টার ব্যবধানে লক্ষ্মীপুরের কমলনগরে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাত ৮টা উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের পাটারীপাড়া এলাকার বশির উল্যা হাওলাদারের বাড়িতে দাদা তাজুল ইসলাম (৭৫) মৃত্যুবরণ করেন। এর এক ঘণ্টা পর রাত ৯টায় নাতি কলেজ প্রভাষক জাবেদ হোসাইনও (৪০) মারা যান। এ নিয়ে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় অনেকেই ফেসবুকে দাদা-নাতির ছবিসহ আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।

শোকাহত পরিবারের নিকটাত্মীয় আব্দুর রহিম জানান, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রাত ৮টার দিকে তিনি বাড়িতেই মারা যান। জাবেদ হোসাইন বিকেলে স্ট্রোক করলে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি রাত ৯টায় মারা যান।

জানা গেছে, জাবেদ মৃত্যুকালে দুই সন্তান ও স্ত্রীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি মুন্সিগঞ্জের বিক্রমপুর টঙ্গিবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন। রোববার (৪ জুলাই) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা