সারাদেশ

 হাজত ভেঙে পালালো রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থানার হাজত ভেঙে পালিয়ে গেছে মো. শাহেদ উদ্দিন (৩০) নামের এক রোহিঙ্গা যুবক। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

শনিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টায় ভাসানচর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত মাসে ভাসানচরে নৌ-বাহিনীর ওয়্যার হাউসে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গত বৃহস্পতিবার রাতে ভাসানচর থেকে গ্রেফতার করা হয় আসামি রোহিঙ্গা যুবক শাহেদকে। পরদিন তাকে নৌপথে কারাগারে পাঠানোর জন্য বোট-ট্রলার না পাওয়ায় ভাসানচরের হাজতখানায় রাখা হয়।

তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে শনিবার ভোরের কোনো একসময় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়। সে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নম্বর ক্লাস্টারের ৬ নম্বর কক্ষে বসবাস করতো। পালানোর পর থেকে তাকে গ্রেফতারের জন্য ভাসানচর ও আশপাশের এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা