সারাদেশ

হাঁটতে গিয়ে প্রেম, তারপর ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীকে (২০) প্রেমের ফাঁদে ফেলেধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মিরাজকে (২০) আটক করেছে পুলিশ।

শুক্রবার (০২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লার দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।

আটক মিরাজ ভোলার চর ফ্যাশনের আব্দুল্লাহপুরের মোশারফ হোসেনের ছেলে। ওই তরুণী একটি পোশাক কারখানার শ্রমিক। ওই তরুণীর অভিযোগ, মিরাজের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন তিনি।

পুলিশ জানায়, তিন-চার মাস আগে বুড়িগঙ্গা নদীর ওয়াকওয়েতে হাঁটতে গিয়ে ওই তরুণীর সঙ্গে মিরাজ নামে এক যুবকের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে এক মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারা প্রায় সময়ই বিভিন্ন জায়গায় ঘুরতে বের হতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মিরাজের সঙ্গে দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দাপার কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে বুড়িগঙ্গা নদীর তীরে ফাঁকা জায়গায় তাকে ধর্ষণ করেন মিরাজ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত মিরাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা