সারাদেশ

মানিকগঞ্জে আক্রান্ত ৩৭, মৃত্যু ১ 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন যা মোট নমুনা পরীক্ষার ২৫ দশমিক ৬৯ শতাংশ। এছাড়া ঘিওর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা।

রফিকুন্নাহার বন্যা জানায়, গত ১ জুলাই বৃহস্পতিবার ১৪৪ জনের নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় ১২ জন, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় ৩ জন, ঘিওর উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ২ জন এবং দৌলতপুর উপজেলায় ১ জন করোনায় রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬শত ৫৪ জন। এদের মধ্যে ২ হাজার ৩শত ৫৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলশনে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

ডা. রফিকুন্নাহার বন্যা আরও জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হয়ে মোট ৫১ জন মারা গেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা