সারাদেশ

মানিকগঞ্জে কঠোর লকডাউন পালন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে সাত দিনের লকডাউন ঘোষণা করায়। লকডাউনের প্রথম দিনে মানিকগঞ্জে কঠোর ভাবে বিধিনিষেধ পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১ জুলাই) জেলা শহর, ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ফেরি ঘাটের বিভিন্ন পয়েন্টে কাজ করছে পুলিশ। কঠোর বিধি নিষেধ পালনে তাদেরকে তৎপর দেখা গেছে।

এছাড়াও র‌্যাব টহলের পাশাপাশি মাঠে আছে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম।

সরেজমিন দেখা গেছে, ঔষধ, খাবার হোটেল ও নিত্যপ্রয়োজনীয় কিছু দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। শহরের রাস্তায় কিছু পায়ে চালিত রিকশা চলতে দেখা গেছে। শহরের বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশি চেকপোস্ট। জরুরী কারণ ছাড়া কাউকে তেমন বের হতে দেখা যায়নি। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে উন্মুক্ত স্থানে বসানো হয়েছে বাজার।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে জরুরী পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স চলতে দেখা গেছে। জেলার প্রবেশদ্বার বারবাড়িয়া, মহাসড়কের গোলড়া, মুলজান, বানিয়াজুরি, বরঙ্গাইল, আরিচা-পাটুরিয়া মোড় সিংগাইরের ধল্লা এলাকায় চেকপোষ্ট রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

পুলিশ সুপার জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে পুলিশের চার শতাধিক সদস্য মাঠে কাজ করছে। কঠোর বিধি নিষেধ পালনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। পৌর এলাকাসহ জেলার অভ্যন্তরীণ সড়ক গুলোর প্রবেশপথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। তিনি কঠোর বিধি নিষেধ পালনে জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ পালনে জেলা ও উপজেলা পর্যায়ে ১৪ টি মোবাইল টিম কাজ করছেন। জরুরী কাজের বাইরে কাউকে ঘোরাফেরা করতে দেখলে এবং স্বাস্থ্য বিধি না মানলে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হবে। তিনি জনগনকে এই সময়ে জরুরী কাজ ব্যতিত ঘরে থাকার জন্য অনুরোধ করেন।


এদিকে, পাটুরিয়া ফেরিঘাট এলাকাও রয়েছে জনশূণ্য। ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা