সারাদেশ

গাজীপুরে পোশাক শ্রমিককে গণধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া এলাকায় এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (২৭ জুন) রাতে ওই নারী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছেন। গত রবিবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের প্রয়াত আ. রহিমের স্ত্রী আনোয়ারা বেগম আনোর বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি চকপাড়া এলাকার একটি পোশাক কারখানার কাজ করেন। অভিযুক্তরা ওই শ্রমিককে নানা সময় উত্যক্ত করত।

অভিযুক্তরা হলেন, মো. সাগর শেখ (৩১), মো. বাবু (৩২), নাজমুল (৩০) ও আনোয়ারা বেগম আনো (৪০)।

পুলিশ জানায়, কিছুদিন আগে ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিকের সাথে বাসের হেলপার সাগর মিয়ার পরিচয় হয়। এর ধারাবাহিকতায় রবিবার (২৭ জুন) ঘুরতে যাওয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে আনে নারী শ্রমিককে। পরে সাগর আনোয়ারা বেগম আনোর বাড়িতে নিয়ে গিয়ে দুই বন্ধুসহ ধর্ষণ করে ওই পোশাক শ্রমিককে। ধর্ষণ শেষে তাকে ফেলে পালিয়ে যায় তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, আনোয়ারা বেগম আনোর বাড়িতে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এজন্য তাকে অনেকবার গ্রাম্য সালিশে মুচলেকা দিতে হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু করে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা