সারাদেশ

জামালপুরে করোনায় মৃত্যু ১ 

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

করোনায় আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সি মদন বাবু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি জামালপুর শহরের গেইটপাড় এলাকার । নমুনা পরীক্ষায় ২৪ জুন তিনি করোনা পজিটিভ হন। জামালপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন রাতে তিনি মারা যান।

এছাড়া গত ২৪ ঘন্টায় ১৭৫ টি নমুনা পরীক্ষায় আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৫.৭১ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট সংক্রমণ শনাক্ত ২৭৪০ জনে পৌঁছল।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় হোম আইসোলেশনে থেকে ৬ জন সুস্থ হয়েছে। সুস্থদের মধ্যে মেলান্দহ উপজেলায় রয়েছেন ২ জন, মাদারগঞ্জ উপজেলায় ১ জন ও সরিষাবাড়ী উপজেলায় ৩ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ২৩৩৬ জন।

সোমবার (২৮ জুন) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়, সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন টেস্টে ১১ টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় আরো ৭ জন।

এলাকাভিত্তিক শনাক্তের মধ্যে জামালপুর পৌরসভার নয়াপাড়া, বনপাড়া, পিটিআই, সদর, আমলাপাড়া, শাহাপুর, গেইটপাড়, জেনারেল হাসপাতাল, কলাবাগান, পাথালিয়া, মিয়াপাড়া, বেলটিয়া, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জিগাতলা, মৃর্ধাপাড়া আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া সদর উপজেলার নান্দিনা, মির্জাপুর, শরীফপুর, তুলশীপুর, শ্রীপুরে আক্রান্ত শনাক্ত হয়েছে।

উপজেলার মধ্যে মেলান্দহ উপজেলার মেলান্দহ সদর ও মাহমুদপুর, মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ সদর, ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর, সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী সদর, বয়ড়া ও বগারপাড়, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদর, বকশীগঞ্জ উপজেলার সারমারা, চর কাউনিয়া ও সূর্যনগরে আক্রান্ত শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. প্রণয়কান্তি দাস জানান, এ পর্যন্ত জেলায় ২৪৭২৬ টি নমুনা পরীক্ষায় ২৭৪০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এরমধ্যে ২৩৩৬ জন সুস্থ হয়েছে এবং মারা গেছে ৪৭ জন।

তিনি আরো জানান, জামালপুর পৌর এলাকায় শনাক্ত ও মৃত্যুর হার বেশি। করোনা আক্রান্তদের সিংহভাগ হোম আইসোলেশনে রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা