সারাদেশ

সোনারগাঁয়ে কিশোর গ্যাং আটক

নিজস্ব প্রতিনিধি, সোনারগাঁও : সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কিশোর গ্যাংগের সদস্যরা হলো- পৌরসভার ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লা ছেলে ইসমাইল, একই এলাকার মো. রমজান প্রধানের ছেলে ইমন (১৮), মো. সাখাওয়াত মিয়ার ছেলে শাকিল মিয়া, নাছির মোল্লার ছেলে অপু, ডন মিয়া গাজীর ছেলে শাওন ও চিলারবাগ গ্রামের আবদুল বাতেন গাজীর ছেলে রুবেল হোসেন।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, উপজেলার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশে মানুষের কাছ থেকে ও গাড়ি থেকে ছিনতাই করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়।

তিনি আরও জানিয়েছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিতভাবে অনেক অভিযোগ রয়েছে থানায়। তাদের আটকের পর ছিনতাই প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা