সারাদেশ

 গৃহবধূ হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরে শাহিদা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৮ জুন) দুপুরে জামালপুরের সিনিয়র দায়রা জজ আদালতে এই রায় দেন বিচারক মো. জুলফিকার আলী খাঁন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পূর্ব ভাটিয়ারপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে রবিউল কাশেম (৫৯), আমিনুর রহমান (৪৬) ও রবিউল কাশেমের ছেলে নিক্সন (৩৬)।

মামলার রায়ের বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৩ সালে আবদুস সালামের ছেলে শাহিন মিয়ার সঙ্গে ভেলামারী গ্রামের মো. মজিবর রহমানের মেয়ে শাহিদা আক্তারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান হবার পর ২০০৭ সালে স্ত্রীকে নিজবাড়িতে রেখে সৌদি আরব যান শাহিন। সংসারের প্রয়োজনে সৌদি থেকে শাহিন স্ত্রীর নামে টাকা পাঠালে সেই টাকা নিয়ে বিভিন্ন সময়ে ভাসুর রবিউল কাশেম, আমিনুর রহমান ও ভাসুরপুত্র নিক্সনের মধ্যে ঝগড়া-বিবাদের ঘটনা ঘটে। চলমান বিবাদের এক পর্যায়ে ২০১০ সালের ২০ জানুয়ারি বুধবার সকালে শাহিদাকে মারপিট করে নাক, মুখ ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে তারা।

মাদারগঞ্জ থানার পুলিশ নিহত শাহিদার লাশ উদ্ধার করে ওইদিনই ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে শাহিদার বাবা ২০১০ সালের ১৯ ডিসেম্বর সন্দেহভাজন রবিউল কাশেম, আমিনুর রহমান ও রবিউল কাশেমের ছেলে নিক্সনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

১৭ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে ৩০২/৩৪ ধারার অপরাধে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে এই রায় দেন। পলাতক নিক্সন ছাড়া বাকি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। নিক্সনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মল কান্তি ভদ্র। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মুহাম্মদ বাকী বিল্লাহ ও মো. আনোয়ারুল করিম শাজাহান।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা