সারাদেশ

অক্সিজেন সিলিন্ডার দিলেন পৌর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: করোনা ভাইরাস মোকাবিলায় পৌরসভার প্যানেল মেয়র-২ সুদাম সরকার জেলা প্রশাসককে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। সোমবার(২৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

ঠাকুরগাঁও পৌরসভার ঘোষপাড়া মহল্লার কাউন্সিলর ও প্যানেল মেয়র ২ সুদাম সরকার তার ব্যক্তিগত উদ্যোগে ৮টি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসনের হাতে তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রামকৃষ্ণ বর্মন, পৌর মেয়র আন্জুমান আরা বেগম বন্যা, প্যানেল মেয়র-১ আব্দুল কাইয়ুম চৌধুরী, পৌরসচিব রাশেদুর রহমান, কাউন্সিলর নজরুল ইসলাম, মহিলা কাউন্সিলরর দ্রৌপদী দেবী আগারওয়ালা, নাজিরা আক্তার স্বপ্না, আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, পারুল বেগম, রুনা লায়লাসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান উল্লেখিত অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করে সুদাম সরকারকে ধন্যবাদ জানান। পরবর্তিতে তিনি স্বাস্থ্য বিভাগকে সিলিন্ডারগুলি হস্তান্তর করবেন বলে জানান। এর আগে জেলা প্রশাসকের সভা কক্ষে নবাগত জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা