সারাদেশ

দুর্ভোগে গাজীপুরের অফিসগামীরা

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : করোনা সংক্রমণ রোধে ঢাকার চারপাশের সাত জেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। গাজীপুরে খোলা রয়েছে সব ধরণের শিল্প প্রতিষ্ঠান। ফলে অফিসগামী মানুষের ভোগান্তির শেষ নেই। সকাল থেকে চলছে না লোকাল কোন বাস। বন্ধ করা হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাও। যানবাহন না পেয়ে শ্রমিকেরা পায়ে হেঁটে কারখানায় যাচ্ছেন।

স্থানীয়রা মনে করছেন, কারখানা খোলা রেখে এই কঠোর লকডাউন তেমন কোনো কাজেই আসবে না।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লোকাল যানবাহন বন্ধ থাকলেও মহাসড়কে কিছু কিছু যানবাহন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলাচল করছে।

গাজীপুর থেকে অনেকেই ঢাকা অফিস করেন। তারা গাজীপুর থেকে ঢাকা যাওয়ার যানবাহন না পেয়ে টঙ্গী থেকে পায়ে হেঁটে আব্দুল্লাহপুর যাচ্ছেন। এদিকে আজ থেকে জয়দেবপুর জংশনে কোন ট্রেন না থাকায় যাত্রীরা আরও বেশি বিপাকে পড়েছেন ।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী গাজীপুর জংশনে আজ থেকে কোন ট্রেন থামবে না ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা