সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ফেরি পারাপার

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : চলমান লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় ফেরিতে পার করা হচ্ছে ঢাকামুখী বাস। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পাটুরিয়া ফেরি ঘাটে এমন দৃশ্য দেখা গেছে।

দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতেই পণ্যবাহী ট্রাকের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস পার হচ্ছে। পাটুরিয়া ঘাটে পৌঁছার পর বাসগুলো রাজধানীর পথে রওনা হয়। বাস ছাড়াও পারাপার হচ্ছে যাত্রীও। তবে অন্যান্য দিনের তুলনায় সংখ্যায় খুবই কম।

নিষেধাজ্ঞা অমান্য করে ফেরিতে বাস পারাপার করার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া ঘাট থেকে কোনো যাত্রী বাস পার করা হচ্ছে না। তবে দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা দূর পাল্লার কয়েকটি বাস পার হয়েছে।’

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানিকগঞ্জসহ ঢাকার সাত জেলায় কঠোর লকডাউন ও বিধিনিষেধ ঘোষণা করে সরকার। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা