সারাদেশ

গ্রেফতার ৬ চোরাকারবারি

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথর ও অন্যান্য মালামালসহ চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গ্রেফতারকৃত ৬ চোরাকরবারিকে উদ্ধারকৃত মূল্যবান কষ্টি পাথর ও অন্যান্য আলামতসহ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার (১৬ জুন) রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের পিযুষ বাড়ৈর বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের প্রেমচাঁদ বাড়ৈর ছেলে পিযুষ বাড়ৈ (৫০), একই উপজেলার উনশিয়া গ্রামের গৌরাঙ্গ কর্মকারের ছেলে গোবিন্দ কর্মকার (২৭), বুরুয়া গ্রামের অমল গাইনের ছেলে মহাদেব গাইন (২৪), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোড়লের ছেলে প্রশান্ত কুমার মোড়ল ওরফে কির্ত্তনীয়া (৬০), একই গ্রামের গৌরাঙ্গ বালার ছেলে কাশীনাথ বালা (৩৭) এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোলচরী স্বস্থাল গ্রামের মৃত মোমিন উদ্দিন মোল্লার ছেলে মোঃ নান্নু মোল্লা (৪৫)।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোস্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, মূল্যবান একটি কষ্টি পাথর ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলাবাড়ি গ্রামের পিযুষ বাড়ৈর বাড়িতে অভিযান চালাই। এ সময় হাতেনাতে ওই ৬ চোরাকারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ কেজি ৭৮০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথর, ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১০টি সীমকার্ড এবং নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা চোরাকারবারি, দালাল, প্রতারক। তারা দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষকে চাকরি, বদলি, ব্যবসা ও ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন বলেও আমাদের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্ক...

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের প্রতিষ্ঠানকে

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

পারিবারিক আবহের গল্প নিয়ে আরশ-মাফতুহা’র নতুন নাটক ‘আহা একি মায়া’

সম্পর্কের গভীরতা, ভালোবাসার টান আর পারিবারিক আবেগ...

তিন শতাধিক শিশু রয়েছে দেশের কারাগারগুলোতে

দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে ৩০৩ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা