সারাদেশ

আম্রপালি ও রাঙ্গুইয়ের বাম্পার ফলন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: পাহাড়ের ঢালুতে বিভিন্ন প্রজাতির আম চাষ করা হয়েছে রাঙামাটি জেলায়। ফলনও হয়েছে বাম্পার। তবে বাণিজ্যিক ভাবে পাহাড়ে জনপ্রিয়তা পেয়েছে আম্রপালি ও রাঙ্গুই আম। ফলে এ জেলার আম্রপালি ও রাঙ্গুই আম যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের রমেশ চাকমা ও প্রত্যন্ত দুর্গম বরকল উপজেলার সুবলং হাজাছড়ার আম চাষি রিপন চাকমা জানান, আম্রপালি ও রাঙ্গুই আমের বাম্পার ফলন হয়েছে। তারা ইঞ্জিন বোট যোগে দুর্গম এলাকা থেকে শহরের সমতাঘাটে আম বিক্রি করতে এসেছেন। দু’জনে প্রায় ২শ’ মণের বেশি আম বিক্রি করতে এনেছেন। ভাল দামও পেয়েছেন। প্রতি কেজি আম প্রাইকারি ৩৫-৪০ টাকা দরে বিক্রি করেছেন। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৬০ টাকা।

বনরুপা চৌমুহনী কাঁচা বাজার মুখে খুচরা আম বিক্রেতা সৈয়দ আলী জানান, বাজারে প্রচুর আম এসেছে। তবে এবারের আমে কোন প্রকার ফরমালিন মিশানো হয়নি। বাজারে আম্রপালি ও রাঙ্গুই আম পাওয়া যাচ্ছে, দামও ক্রেতাদের নাগালের মধ্যে। আম্রপালি ও রাঙ্গুই আম প্রতি কেজি ৪০-৫০ টাকা খুচরা বিক্রি করা হচ্ছে। অন্যান্য স্থানীয় আম ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অপর দিকে রাঙামাটির আম প্রতিদিনই ট্রাকে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে।

ঢাকা ও চট্টগ্রামের প্রাইকারি আম ব্যবসায়িরা বলেন, অন্যান্য বছর আমরা বাগানে গিয়ে আম কিনে আনতাম এবার করোনার জন্য তা হলো না। তবে আম বাগান কিনলে আরও কম দামে পাওয়া যেতো। তারপরও ফরমালিন মুক্ত বিধায় রাঙামাটির আমের চাহিদা অপরিসীম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃঞ্চ প্রসাদ মল্লিক জানান, এ বছর রাঙামাটি জেলায় মোট ৩৩৮২ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এবার প্রতি হেক্টর জমিতে ১১ মেট্রিক টন আম উৎপাদন করা হয়েছে। গত বছরের চেয়ে এ বছর আমের ফলন বেশ ভাল হয়েছে। আর আমে এ বছর পোকা নাই বললেই চলে এবং দামও ভালো পাচ্ছে চাষিরা। পাশাপাশি কৃষি সম্প্রসারণ বিভাগ মাঠ পর্যায়ে সকল ধরনের লজিষ্টিক সাপোর্ট দিয়ে আসছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা