সারাদেশ

ভিজিডি কর্মসূচির ১৩০০ কেজি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুধবার (১৬ জুন) ভিজিডি কর্মসূচির এক হাজার ৩০০ কেজি চাল জব্দ করা হয়েছে। স্থানীয়রা এসব চাল আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সরকারি বস্তা বদল করে কালোবাজারে বিক্রির জন্য এসব চাল নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে একটি ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় উপজেলার গোয়ালনগর ইউনিয়ন পরিষদ থেকে ১০০ গজ দূরে নৌকাঘাটে এসব চাল জব্দ করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার গোয়ালনগর ইউনিয়নের ১২৭ জন হতদরিদ্র নারীর মধ্যে ভিজিডি কর্মসূচির তিন হাজার ৮০০ কেজি চাল বিতরণ করার কথা।

অভিযোগ উঠেছে, কিছু চাল বিতরণ করে বাকি চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়। বুধবার সকালে ইউনিয়ন পরিষদের কাছে নৌকাঘাটে গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা মমিন মিয়া ও শফিকুল মিয়া মিলে সরকারি বস্তা পরিবর্তন করে সাধারণ বস্তায় এসব চাল ভর্তি করে।

স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে টের পেয়ে তারা দু'জন চাল ফেলে পালিয়ে যায়।

এ সময় একটি হ্যান্ড ট্রলিতে থাকা ৪৪ বস্তায় এক হাজার ৩০০ কেজি চাল জব্দ করে স্থানীয়রা। পরে বিষয়টি ইউএনও, পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করা হয়।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল হক সাংবাদিকদের জানান, তিনি বাড়িতে নেই। মমিন মিয়া ও শফিকুল মিলে নাসিরনগরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করার সময় স্থানীয় লোকজন আটক করে বলে জানতে পেরেছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা