সারাদেশ

করোনায় রামেকে আরও ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর একজন করে মোট তিন জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে এসব করোনা রোগী মারা যায় বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে জানানো হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪০০ জনের করোনা পরীক্ষা করে একশত ৬৬ জন সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তারা। যা সংক্রমণের হারে ৪১ দশমিক ৫ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন ৪৪ জন নতুন রোগী। হাসপাতালে করোনার জন্য নির্ধারিত তিনশত ৯টি শয্যার বিপরীতে ভর্তি আছে তিনশত ৫৮ জন। আর নির্ধারিত ২২টি আইসিইউতে ভর্তি আছে ২০ জন করোনা রোগী।

এদিকে মৃত্যু ও সংক্রমণ না কমায় রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বিশেষ লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৬ জুন) জেলার করোনার পরিস্থিতি সবশেষ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বুধবার (১৬ জুন) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়। মৃত ১৩ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের চার এবং কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন রোগী করোনা পজিটিভ ছিলেন। আর আটজন উপসর্গে মারা গেছেন।

সান নিউজ/এফএআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা