সারাদেশ

দাওয়াত না পেয়ে ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: মিটিংয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে নরসিংদীর মাধবদী উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামালায় পৌরসভার সাবেক কমিশনারসহ ২ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে।

বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে মাধবদী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বুধবার বিকেলে মাধবদীর রমনী কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলছিল। মিটিং চলাকালে মাধবদী পৌরমেয়র হাজী মোশারফ হোসেন মানিক মিটিংয়ে উপস্থিত হয়।

ওই মিটিংয়ে মেয়রকে কেন দাওয়াত দেওয়া হয়নি তা নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যায়। মেয়র ও তার সমর্থরা যাওয়ার সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটুক্তি করেন। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই প্রতিবাদে পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন ও তার ভাই পৌরসভার সাবেক কমিশনার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও তাদের সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা সংলগ্ন রাধুনী রেসটুরেন্টের সামনে এলে দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে পৌরসভার সাবেক কমিশনার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও আবু কালাম নামে দুই জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরিবিভাগে কর্তব্যরত চিকিৎসক নাসিম আল ইসলাম বলেন, আহত দুই জনের এক জনের ডান পায়ে ও অপরজনের বাম পায়ে জখম রয়েছে। গুলিবিদ্ধ কিনা পরীক্ষার পর বলা যাবে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পৌরমেয়রের সঙ্গে আনোয়ার কমিশনারসহ স্থানীয় নেতাদের কথা কাটাকাটি হয়। এর জেরেই এ ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা