সারাদেশ

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি সাভার: সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে এবং বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার মরাগাং ও দুপুরে নবীনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের সামনে ফুট ওভারব্রিজের নিচে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় অজ্ঞাত বাস। এসময় বাসের চাপায় মারা যান মোটরসাইকেলচালক জাহিদুল ইসলাম (৩০)।

নিহত জাহিদুল ইসলাম রাজধানী মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম বলেন, অজ্ঞাত একিট বাস মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনসহ ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

অন্যদিকে বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের মরাগাং এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহতের নাম সুজাতা রানী (৩৮)। তিনি নওগাঁ জেলার নেয়ামতপুর থানার চৌঙ্গরী গ্রামের সদাই বর্মনের স্ত্রী। সুজাতা রানী রাজধানীর তুরাগ থানা এলাকায় বসবাস করতেন এবং পেশায় দিনমজুর ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়িচাপায় তার মৃত্যু হয়েছে।এ ঘটনায় থানায় মামলা দায়ের করে অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভা আজ

আসন্ন জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনের আনুষ্ঠানিক তারিখ এখনো নির্ধারিত হয়নি, তব...

রিয়াদে হুতিদের হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

সৌদি আরবের ব্যস্ততম রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা