সারাদেশ

ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সাভারে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, সাভার: প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাবেক সহকারী সচিবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সাভারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এসময় মিথ্যাবাদি অপপ্রচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধনে অংশ নেয়া ঢাকাস্থ শরীয়তপুর জেলার জনগনসহ শতাধিক শিক্ষার্থী।

বুধবার দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর মূল রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা, শরীয়তপুর জেলার শামসুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা, আলহাজ শামসুর রহমানের (শাহজাদা মিঞা) বিরুদ্ধে তারই কলেজের বরখাস্তকৃত শিক্ষক সাইফুল ইসলামের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে তাকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, মিথ্যাবাদি সাইফুল ইসলাম কলেজের শিক্ষক থাকাকালীন নারী শিক্ষক, শিক্ষকসহ গভর্নিং বডির সদস্য ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়া হলে জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও কোর্টের মাধ্যমে চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। এঘটনায় ক্ষিপ্ত হয়ে তাকে চাকরিদাতা কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সহকারী সচিব শামসুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে সাইফুল ইসলাম।

তারা বলেন, সাইফুলের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়েছে। তাই আমরা অবিলম্বে মিথ্যাবাদি, অপপ্রচারকারী সাইফুল ইসলামের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

প্রসঙ্গত শামসুর রহমান (শাহজাদা মিঞা) শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। সে বাংলাদেশ সরকারের সহকারী সচিব পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ব্যবসায়ী জীবন শুরু করেন। তার প্রতিষ্ঠিত গ্রুপের ২৫টি প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার কর্মকর্তা-কর্মচারী চাকরি করে। তিনি নিজ এলাকায় প্রথম অনার্স এবং মাস্টার্সসহ শামসুর রহমান কলেজ প্রতিষ্ঠা করেন। যেখানে প্রায় আট হাজার শিক্ষার্থী লেখাপড়া করে।

এছাড়া রাজধানীর মোহাম্মদপুরে গাওসিয়া ফাজিল মাদ্রাসা, গোসাইরহাটে বাবার নামে খলিলুর রহমান ডিগ্রি মাদ্রাসা, মায়ের নামে আলহাজ সফুরা বেগম শিশু সদন এতিমখানা ও মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এর বাইরেও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদে তিনি নিয়মিত সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা