সারাদেশ

আশুলিয়ায় দেয়ালচাপায় নারী শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, সাভার: সাভারের আশুলিয়ায় দেয়ালচাপায় পারভীন আক্তার প্রিয়া (২৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে আশুলিয়া শিমুলতলা এলাকার রতন খাঁর বাড়ির ভাড়াটিয়া পারভীন আক্তার প্রিয়া কারখানায় কাজে যাওয়ার সময় প্রতিবেশী মুক্তার মীরের সীমানা প্রাচীরের দেয়াল চাপায় নিহত হন।

এদিকে নিহতের পরিবারের সাথে ৫০ হাজার টাকায় বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে সানোয়ার মীর ও ইমরান মীরের বিরুদ্ধে।

নিহত পারভীন আক্তার প্রিয়া (২৪) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বোটহাট গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। তিনি আশুলিয়ার প্রাইম ক্যাপ বিডি লিমিটেড কারখানায় চাকরি করতেন বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, সকালে হঠাৎ বিকট শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। পরে আমরা বাইরে এসে দেখি মুক্তার মীরের বাউন্ডারি ঘেষা দেয়াল ধসে পড়েছে। পরে দেখতে পাই দেয়ালের নিচে কে যেনো চাপা পড়ে আছে। এরপর সেখানকার ট্রাকের ড্রাইভার ও ম্যানেজার দেয়ালের নিচে চাপা পড়া পারভীন আক্তার প্রিয়াকে টেনে বের করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের ডেপুটি ম্যানেজার হারুনুর রশীদ বলেন, আমাদের হাসপাতালে সকাল ৭টা ৫০ মিনিটে প্রিয়া নামে একজন নারী পোশাক শ্রমিককে নিয়ে আসা হয়। পরে তাকে রিসিভ করেন ডাক্তার রাশেদ। তার ভাষ্যানুযায়ী প্রিয়াকে যখন নিয়ে আসে তখন তার অবস্থা আশঙ্কাজনক ছিলে। তার এক পা পুরোপুরি ভাঙ্গা ছিলো এবং বুকে চাপ লাগার কারণেই তার মৃত্যু হয়। এরপর আমরা থানা পুলিশকে বিষয়টি জানাই।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালের নিচে চাপা পড়ে শ্বাস-নিশ্বাস বন্ধ হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। এঘটনায় নিহতের স্বজনরা মামলা কিংবা ময়নাতদন্ত করতে চান না। তারা লাশ বাড়িতে নিয়ে যেতে চান।

টাকার বিনিময়ে সমঝোতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার জানা নাই। তবে পরিবারের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা