সারাদেশ

মুন্সীগঞ্জে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৬ জুন) বিকাল ৫ টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সহ সভাপতি হামিদা খাতুন, প্রশিক্ষক সম্পাদক নাসরিন জাহান সাকী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজকুমারি মুখার্জি, প্রোগ্রাম অফিসার তসফিয়া রহমানসহ প্রমুখ।

এ সময় তারা বলেন, বিকল্প ব্যক্তি নির্ধারণের সুপারিশ বাতিল করতে হবে। তা নাহলে আমরা প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হবো।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা