সারাদেশ

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামের মেগা বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১ টায় বৃক্ষরোপণ ও সকাল সাড়ে ১১ টায় আনন্দ মিছিল করে সংগঠনটি। খাগড়াছড়ি সরকারি কলেজে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মংসুইপ্রু চৌধুরী অপু।

খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মফিজুর ইসলাম, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেবেস বরণ ত্রিপুরা, জেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ মনির হোসেন, সাবেক সভাপতি ইকবাল বাহার, সাবেক সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা এতে অংশ নেয়।

এছাড়াও কর্মসূচিতে খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজীব ত্রিপুরা ও পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় ২০২১-২০২২ সম্ভাবনা ও সমৃদ্ধির এই বাজেটে শিক্ষা ও উন্নয়নমুখী বাজেট প্রণয়েনের মাধ্যমে চলমান উন্নয়নকে এগিয়ে নেওয়ার আন্তরিক প্রচেষ্টার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা