সারাদেশ

ট্রাকচাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রাকচাপায় আব্দুল্লাহ আল স্বাদ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় শাসনগাও বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার বাটি চন্দ্রপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

ওমর ফারুক জানান, পরিবার নিয়ে শ্বশুরবাড়ি ফতুল্লার রহমান গামেন্টস সংলগ্ন বাড়িতে বেড়াতে আসি। ছেলে আব্দুল্লাহকে নিয়ে রিকশায় ঘুরতে বের হই। বনশ্রী এলাকায় পৌঁছালে বক্তাবলীমুখী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এসময় আব্দুল্লাহ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মিনারুল জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ ও ট্রাক শ্রমিক সোহাগকে থানায় আনা হয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়েছেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

সৌদিতে ৫১ ফ্লাইট ব্যাহত, সাড়ে ৫ হাজার যাত্রীর ভোগান্তি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সীমিত করা...

নতুন তিন নাটক নিয়ে হাজির হচ্ছেন নাজনীন নাহার নীহা

ছোটপর্দায় নিজের অভিনয়দক্ষতা ও সাবলীল উপস্থিতি দিয়ে...

গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করার উপায় 

কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্...

ফিফা থেকে বাংলাদেশ পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই স...

একদিনে ডিএমপির রেকর্ড মামলা প্রায় তিন হাজার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা