সারাদেশ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ( ১৬ জুন) দিবাগত রাত সাড়ে আটটার দিকে শহরের ইলিয়ট ব্রিজের পশ্চিম পাশে শহীদ মিনার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দলীয় কার্যালয়ে মিটিং শেষে শহীদ মিনার এলাকায় এলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ সময় সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির পক্ষ থেকে আবু সাইদ সুইটকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অবিলম্বে তার মুক্তি দাবি করেন তিনি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকি বিএনপি নেতা আবু সাইদ সুইটের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ৩/৪টি মামলায় ওয়ারেন্ট রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বাগেরহাটে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ব...

৮০০ কেজি গাধার মাংসসহ কুকুর, শিয়াল ও বনরুই উদ্ধার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক গোপন আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ কে...

মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘুরে দেখলেন দর্শনার্থীরা

মোংলার দিগরাজ নেভাল বার্থে সশস্ত্র বাহিনী দিবস উপল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা